বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সম্পর্ক স্বাভাবিক করতে একমত ইরান ও সৌদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার প্রতিবেদন মতে, চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক হয়। ওই বৈঠকের শুক্রবার (১০ মার্চ) সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সমঝোতা হয়েছে। ২০১৬ সালে তেহরান ও রিয়াদ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করে। তবে সম্পর্ক স্বাভাবিক করতে সম্প্রতি আলোচনা শুরু করেন উভয় দেশের কর্মকর্তারা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা শুক্রবার এক প্রতিবেদনে জানায়, আলোচনার মাধ্যমে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ফের দূতাবাস চালু করার সিদ্ধান্তও নিয়েছে তারা। ইরানি নুর নিউজে বেইজিং বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, চীনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি, এক সৌদি কর্মকর্তা ও চীনা কর্মকর্তা ওয়াং ইকে দেখা গেছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-তে প্রকাশিত এক বিবৃতিতে দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে সমঝোতা হওয়ার কথা বলা হয়েছে। উভয় দেশ ২০০১ সালে স্বাক্ষরিত একটি নিরাপত্তা চুক্তি সচল করতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সুন্নিপ্রধান দেশ সৌদি আরব ও শিয়া প্রধান দেশ ইরান মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ। দেশ দুটির রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা ও পারস্পরিক দ্বন্দ্ব কেবল পারস্য উপসাগরীয় এলাকায় সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit