রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

রুশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৯ মার্চ) ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করে মস্কো জানিয়েছে, গত সপ্তাহে রুশ ভূখণ্ডে ইউক্রনীয় গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। কিয়েভের দাবি, ৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এর মধ্যে অন্তত ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 

ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রগুলো ফের সচল করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের নিচ থেকে শুক্রবারও বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে আটকা পড়ে রয়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন ইউক্রেনের বিভিন্ন এলাকা। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হচ্ছে জনজীবন। তবে দ্রুত পরিস্থিতি ঠিক করতে কাজ করে যাচ্ছে কিয়েভ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বেসামরিক মানুষদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আর্ন্তজাতিক সম্প্রদায়কে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি।

এদিকে দোনেৎস্কের বাখমুত শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। তবে উভয় পক্ষের মধ্যে এখনও তুমুল লড়াই চলছে। একে অপরের হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশের যোদ্ধারা। ইউক্রেনীয় বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ছোড়া প্রায় ১২৪টি হামলা রুখে দিয়েছে তারা। 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit