আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নৌবাহিনীর দ্বিবার্ষিক মহড়া উপলক্ষে ‘ট্রোপেক্স’ অনুশীলনে প্রায় ৭০টি জাহাজ, ছয়টি সাবমেরিন এবং ৭৫টিরও বেশি বিমান অংশ নেয়। যা ২১ মিলিয়ন বর্গ ন্যাটিক্যাল মাইল প্রদক্ষিণ করেছে। বৃহস্পতিবার নৌবাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এছাড়া আরব সাগর ও বঙ্গোপসাগরসহ ভারত মহাসাগরে উত্তর থেকে দক্ষিণে প্রায় চার হাজারের বেশি নটিক্যাল মাইল প্রদক্ষিণ করেছিল ৩৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। পশ্চিমে পারস্য উপসাগরে পাঁচ হাজার ন্যাটিকাল মাইল প্রদক্ষিণ করেছে।
নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল বলেন, মহড়ায় ৭০টি ভারতীয় নৌবাহিনীর জাহাজ, ছয়টি সাবমেরিন এবং ৭৫টিরও বেশি বিমানের অংশ নিয়েছিল। নভেম্বরে শুরু হওয়ার পর সমাপনি দিনে দুর্দান্ত অপারেশনাল পর্ব উপস্থাপন করা হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রীসহ বিশিষ্ঠজনেরা মহড়া উপভোগ করেন।
তথ্যসূত্র: এনডিটিভি।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০