মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আমার ক্যাচটা বাদে সবাই ভালো ফিল্ডিং করেছে: সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই পেরিয়ে যায়। 

এই ম্যাচে টাইগাররা দুর্দান্ত কিছু ফিল্ডিংয়ের উদাহরণ তৈরি করেছেন। যদিও ব্যক্তিগত ১৯ রানে থাকা অবস্থায় জস বাটলারের সহজ ক্যাচ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শঙ্কা ছিল তার দলকে সেই মিসের বড় প্রতিদান দিতে হয় কি-না!

সেই ক্যাচ ছাড়ার পর ইংলিশ অধিনায়ক বাটলার আরও ৪৮ রান করেছিলেন। তবে ভয়ংকর হয়ে উঠা এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার হাসান মাহমুদ। পরবর্তীতে ইংলিশদের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল। ম্যাচ শেষে সাকিব নিজের হাত ফসকানো ওই ক্যাচ বাদে দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর সময় ধারাভাষ্যকারের সঙ্গে আলাপে সাকিব জানান, ‘আমরা যেভাবে ম্যাচটি হাতের কাছে এনেছি তা ছিল দুর্দান্ত। আমাদের বোলিংয়ের শুরুতে অনেকটা ব্যাকফুটে চলে যাই। তখন পিছিয়ে পড়েও কিন্তু দলের কেউ আতঙ্কিত হয়নি। আমার ড্রপ করা ক্যাচ ছাড়া সবাই ভালো ফিল্ডিং করেছে। সবসময়ই আমরা সেটাই করতে চাই। যখন আপনি খুব বেশি চিন্তা করবেন না, তখন আপনি ভাল পারফর্ম করবেন।’

সাকিব আরও বলেন, ‘আশা করি আমরা এটি চালিয়ে যেতে পারব। খুব ভালোভাবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। আমরা এখান থেকেই দলটাকে গড়ে তুলতে পারি। প্রথম জয়কে কাজে লাগিয়ে আরও ভালো ফল নিয়ে আসতে পারি।’

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit