মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মেসির যে কথায় ফাইনালের আগে কেঁদেছিলেন মার্টিনেজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে মহাদেশীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা, যখন মেসির বয়স ছিল মাত্র ছয় বছর। এরপর বর্নাঢ্য ক্যারিয়ারে সবকিছু অর্জন করলেও জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারছিলেন না মেসি। 

সেই অপেক্ষার প্রহর শেষ হয় ২০২১ সালে। ২৮ বছর পর ফুটবলের বহু ইতিহাসের সাক্ষী মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় মেসির আর্জেন্টিনা। মেসি জয় করেন তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। সেই ম্যাচের আগে সতীর্দের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন অধিনায়ক। যা শুনে কেঁদেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

এই দলের সদস্য ছিলেন সেই সময়ে সদ্য বাবা হওয়া মার্টিনেজ। ফাইনাল খেলার জন্য তিনি নিজের মেয়েকে পর্যন্ত দেখতে যাননি। এই গোলকিপারের এমন ত্যাগের কথা উল্লেখ্য করে মেসি বলেছিলেন, মার্টিনেজের জন্য হলেও তাদের শিরোপা জেতা উচিত।

অধিনায়কের এমন বক্তব্যে আবেগঘন হয়ে পড়েছিলেন মার্টিনেজ। একই সঙ্গে মেসির এই বাক্যগুলো বেশ অনু্প্রাণিতও করেছে দলের সদস্যের। সম্প্রতি গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মার্টিনেজ।

তিনি বলেন, ‘সত্যিই আমি অনুভব করেছি যে, আমি কাঁদতে ছিলাম। কারণ সে (মেসি) আমার মেয়ের কথা উল্লেখ করেছিল। আমার স্ত্রী (কোপা আমেরিকা) ফাইনালের ১০ দিন আগে মেয়ের জন্ম দিয়েছিল। মেসি বলেছিল, ‘এখানে আমাদের সঙ্গে থাকার জন্য সে তার নবজাতক কন্যাকে দেখেনি, এটা নিশ্চিত কর যেন (কোপা শিরোপা) আমরা তাকে উপহার দিতে পারি।’

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit