শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

মা হারালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : অসুস্থ মায়ের পাশে থাকতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান প্যাট কামিন্স। অবশেষে শুক্রবার ভোররাতে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অজি অধিনায়কের জন্মদাত্রী।

অজি অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট শুরুর ঘণ্টাখানেক আগে এই মৃত্যুসংবাদ এসে পৌঁছায় অস্ট্রেলিয়া দলের কাছে। কামিন্সের মায়ের সম্মানে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছেন অজি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আজ প্যাট কামিন্সের মা মারিয়ার শ্রদ্ধায় আর্মব্যান্ড পরব। প্যাট কামিন্সের পরিবার এবং স্বজনদের জন্য আমাদের গভীর সমবেদনা।’

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন প্যাট কামিন্সের মা। ২০০৫ সালে প্রথম তার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার ফিরে আসে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit