বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রুশ হাইপারসনিক মিসাইল হামলায় বিপর্যস্ত ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ হাইপারসনিক মিসাইল হামলায় দেশটির বিভিন্ন অংশে বাড়িঘর ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচে বড় সমন্বিত মিসাইল হামলা। বায়ুমন্ডলের উচ্চতমস্তর দিয়ে চলা হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে চলে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তির দু’সপ্তাহ পরে এই হামলা চালানো হলো। ইউক্রেনের দাবি, রাশিয়া ৯০টির মতো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এই হামলার ফলে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিভিন্ন শহরে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সর্বশেষ এই হামলাকে মস্কোর “কদর্য কৌশল” বলে উল্লেখ করেছেন।

“ইউক্রেনের জনগণকে ভীত-সন্ত্রস্ত করার জন্য শত্রুরা ৮১টি মিসাইল ছুড়ে তারা তাদের কদর্য কৌশলে ফিরে গেছে,” বলেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলছেন, “এই হামলার পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। এটা রাশিয়ার বর্বরতা।”

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit