মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মো. নাজমুল হক বলেন, সিদ্দিক বাজারে ভবনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ৯ জন ভর্তি আছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সকালেও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে মমিন উদ্দিন সুমন (৪৪) ও রবিন হোসেন শান্ত (২০) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু। 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit