মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয়: ডা. সামন্ত লাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায়  ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়।

বুধবার সকাল ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, “এই ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগি এসেছিল। এর মধ্যে একজনকে বার্ন না থাকার কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ জন এখানে চিকিৎসাধীন আছেন।”

তিনি আরও বলেন, “চিকিৎসাধীন ১০ জনের মধ্যে তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকি ৭ জন এইচডিইউতে চিকিৎসাধীন আছেন।”

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয় জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। কারো ৮০ শতাংশ, কারো ৯০ শতাংশ, কারো ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit