বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

উখিয়ায় ফের রোহিঙ্গা নেতা খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : একদিনের মাথায় আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন। 

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ জানান, বুধবার (৮ মার্চ) সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

সৈয়দ হারুন উর রশিদ বলেন, ‘মাঝি হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।’

ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।’

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit