শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ঐতিহাসিক ৭ই মাচ ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদর নজিপুর সরদারপাড়া (তিনমাথার) মাড়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, আহমেদ হোসেন বাবু প্রমুখ। শেষে ঐতিহাসিক ৭ই মাচ ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ১মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত করা হয় পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, সহ-সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, মাহবুব আলম চৌধুরী, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশ্বীনী কুমার, মহিলা বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit