মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মাজারে পাওয়া শিশুটি  খোঁজছে বাবা-মাকে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) এর মাজারে আনুমানিক দুই বছর বয়সি এক শিশু পাওয়া গেছে। শিশুটি গত দু’দিন ধরে তারা বাবা-মায়ের কথা বলে কান্নাকাটি করছে। তাকে সান্তনা দিয়েও রাখা যাচ্ছে না। আখাউড়া উপজেলা প্রশসানে কর্মরত মো. আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে শিশুটিকে পাওয়া যায়। মেয়ে শিশুটির বয়স আনুমানি দ্ইু বছর।

মাজারে দায়িত্বরত নারীদের কাছে ওই শিশুকে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। তারা খাবার কিনে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু শিশুটি বেশ কান্নাকাটি করছে তার বাবা-মায়ের জন্য। মাজার কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘নারীরা যেখানে দোয়া পড়েন সেখানে শিশুটিকে কেউ ফেলে রেখে যায় বা শিশুটি হারিয়ে গেছে। সেখানে দায়িত্বরত নারীরা শিশুটিকে লালন পালন করছেন। তবে শিশুটি অনেক কান্নাকাটি করছে। সে শুধু মাকে ডাকছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit