সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলার রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন। জেলার সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও বিনম্ব্র শ্রদ্ধা জানানো হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলার নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে এদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। 
আলোচনা শেষে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।  এর পরে স্ব-স্ব উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া পোরশা, আত্রাই, ধামইরহাট, পত্নীতলা, বদলগাছি, মহাদেবপুর, মান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit