মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা ও বাসভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী এবং দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার ছিল অন্যতম।

কর্মসুচির নির্ধারিত সময়ে উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মোঃ রমজান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটি নির্ভরযোগ্য সুত্র জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে স্ব-স্ব প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit