বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ব্যর্থতায় পর্যবসিত হলো মহাকাশে জাপানের স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান প্রথমবারের মতো মহাকাশে নিজেদের পতাকাবাহী স্যাটেলাইট রকেট পাঠায়। কিন্তু এটি সফল অভিষেকে ব্যর্থ হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে,উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণকারীরা রকেটটি ধ্বংস করার বার্তা পাঠান। জাপানের মহাকাশ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার বেলা ১০টা ৫২ মিনিটে এটি ধ্বংসের বার্তা পাঠানো হয়। জাপানের জনসম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, এইচ-৩ রকেটের দ্বিতীয় পর্ব জ্বলেনি।

খবর অনুসারে, তানেগাসিমা স্পেস সেন্টার থেকে আধুনিক ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট-৩ নিয়ে মহাকাশ যানটি উড্ডয়ন করে। কর্তৃপক্ষ বলেছিল, এই স্যাটেলাইট দুযোর্গ ব্যবস্থাপনার প্রধান হাতিয়ার হবে। কিন্তু মঙ্গলবার মহাকাশযানে স্যাটেলাইট প্রেরণে জাপানের প্রচেষ্টা মহাকাশ সংস্থার দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো। এর আগে গত  ১৭ ফেব্রুয়ারি প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit