বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবের প্রতি হুথিদের হুমকির নিন্দা জানাল আমিরাত গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ফিফা সভাপতিকে পছন্দ ট্রাম্পের! দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের হরমুজের উত্তেজনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

নোয়াখালীতে ড্রেনে মিলল বৃদ্ধের লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে পুলিশ ড্রেনের ভিতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। নিহত আব্দুল মান্নান (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির জিগির মিয়ার ছেলে।মঙ্গলবার (৭মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানায়, গতকাল এশার নামাজের পর জেঠা বাড়ির পাশের দোকানে চা খেতে যায়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মুঠোফোনে করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল ডাকবাংলোর সামনে নির্মাণাধীন ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit