শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রাণীশংকৈলে সাবেক মেম্বার লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন। 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৯৩ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, জেলা জাতীয়  হকার্স পার্টির আহবায়ক ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম গত ৫ মার্চ রাউতনগরের ব্যবসায়ি জাফর আলী ও তার লোকজনের হাতে লাঞ্ছিত হন। এর প্রেক্ষিতে তিনি সোমবার ৬ মার্চ বিকেলে পৌরশহরের সিমলা ইন্টারন্যাশনাল(লিঃ)অফিসে এক সংবাদ সম্মেলন করেন।
এতে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী যুগ্ম সাধারণ  সম্পাদক রফিকুল ইসলাম সুজন,সদস্য মাহবুব আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সাথে ঘটনার সাক্ষী ও অন্যতম অভিযোগ কারি মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক মঈনউদ্দীন বিশ্বাসও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম তার লিখিত বক্তব্যে গত ৫ মার্চ রাউতনগরের মঈন উদ্দীন বিশ্বাসের মায়ের জানাজা অনুষ্ঠানে একই এলাকার ব্যবসায়ি জাফর আলী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার বর্ণনা দেন।
সিরাজুল অভিযোগ করেন তাকে বিনা কারনে উদ্দেশ্যমূলকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। সিরাজুলের অভিযোগ সমর্থন করে মঈন উদ্দীনও তার মায়ের জানাজায় মারধরের ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেন। তবে সিরাজুল থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি ।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit