শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নওগাঁয় র‌্যাবের অভিযানে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাকে জেলার বাদলগাছী থানাধীন চাকলা এলাকা থেকে গ্রেফতার করেছে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেক জানাগেছ, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে রবিবার রাত সাড়ে ১০টায় জেলার বাদলগাছী থানাধীন চাকলা এলাকা হতে ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা বাদলগাছী থানাধীন চাকলা এলাকার মোঃ মোজাম্মেল হক মন্ডলের ছেলে মোঃ নাসির হোসেন(২৫)কে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, মোঃ নাসির হোসেন উরফে পাঙ্কু হল ৩ জনের একটি সিন্ডিকেটের মুলহোতা। যেখানে সবাই ২০১৮ সাল থেকে দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কাজ করছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে বা কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ২০১৯ সালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার পর দুই প্রার্থী তাদের ভূয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। র‌্যাব-৫ এর একটি চৌকশ অভিযানিক দল কয়েকটি ভূয়া নিয়োগপত্রসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit