সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

নওগাঁর পত্নীতলায় দুদক কর্তৃক শিক্ষা উপকরন বিতরণ ও আলোচনা সভা

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চকনিরখিন উচ্চ বিদ্যালয় ও খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয় তিনটির সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ। এসময় স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সমাসুর রহমান চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা আলী প্রমুখ।

অপর দিকে পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে চকনিরখিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নওশাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, চকনিরখিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুধীর তির্কী, পত্নীতলা প্রেসক্লাব সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, সাংবাদিক পরেশ টুডু, জতিন টপ্য প্রমুখ।

পরে বিকালে খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আল-আমিন। স্বাগত বক্তব্য রাখেন খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সমাসুর রহমান চৌধুরী বুলবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অজিত কুমার রায়, সাংবাদিক দিলিপ চৌহান।

এসময় উপজেলার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চকনিরখিন উচ্চ বিদ্যালয় ও খিরসিন এস.কে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দেড়শ সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, ডাস্টবিন, পেন হোল্ডার, পানির পট, স্কেল, খাতা ইত্যাদি বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit