সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নওগাঁয় মরহুম নেতা আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকী পালন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৫০ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৬ মার্চ) শহরের চকপ্রাণ মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার ছেলে ও সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে সেখানে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত নেতার কবরে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক।
পরে পর্যায়ক্রমে সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, চেম্বার অফ কমার্স, আব্দুল জলিল ফাউন্ডেশনসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, মরহুম নেতা জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজউদ্দিন আহমেদ এবং মাতার নাম জারিনা ফায়েজ।  তিনি ২০১৩ সালের ৬ মার্চ ৭৪ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  শহরের চকপ্রাণ মহল্লায় গ্রামের বাড়িতে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলির সদস্য এবং নওগাঁ থেকে নির্বাচিত একজন জাতীয় সংসদ সদস্য ছিলেন। 
ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি বলেন, বাবা ছিলেন গণমানুষের নেতা। বাবা কথা সবসময় মনে পড়ে। এই দিনটি আসলে অনেক কষ্ট হয়। এই দিনে বাবাকে হারিয়ে ছিলাম। বাবাকে ভুলে থাকতে পারি না এক মুহূর্তও। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে আশা নিয়ে নওগাঁ-৫ আসনে মনোনয়ন দিয়েছিলেন সেই আশা পূরণের জন্য এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমি বাবার কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। জন বলেন, বাবার মতো করেই সবার পাশে সুখে-দুঃখে থাকতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই আমার নির্বাচনী আসনে। সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে সবার সহযোগিতা কামনা করছি। বাবার জন্য সবাই দোয়া করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit