সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানে ৯ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ পুলিশকর্মী নিহত হয়েছে। আহত অন্তত আরও ১৩ জন। কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে এ বিস্ফোরণ ঘটে। এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা নোতজাই বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit