শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সাকিব-এবাদতের আঘাতে চাপে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম: লক্ষ্য তাড়ায় নেমে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের তোপের মুখে ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে ৬২ রান তুলেছে ইংলিশরা।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্টের ব্যাটে ভালো শুরু পায় সফরকারীরা। দুই ওপেনার মিলে তুলে ফেলেন ৫৪ রান। ফিল সল্টকে (৩৫) বিদায় করে জুটি ভাঙেন সাকিব আল হাসান।

পরের ওভারেই আঘাত হানেন এবাদত। এবার তিনে নামা দাভিদ মালানকে (০) রানের খাতা খুলতে দেননি ডানহাতি পেসার। মিডঅনে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার রয়কে (১৯) বোল্ড করে দেন সাকিব। সবমিলিয়ে মাত্র ১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

এর আগে সাকিবের ৭৫, মুশফিকের ৭০ এবং নাজমুল হোসেন শান্তর ৫৩ রানে ভর করে মাঝারি সংগ্রহ গড়ে বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো টাইগারদের সামনে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit