শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪৪ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার মিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে। অপরদিকে আহতরা হলেন, একই উপজেলার শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নানের ছেলে আকাশ (১৯) এবং ফলবিক্রেতা নেকবরের ছেলে মানিক (২২)। এদের মধ্যে আহত আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় সতীহাট থেকে মান্দার ফেরীঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আমেনা বেগমকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরক্ষনে পেছন থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মান্দা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit