মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের পর তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবেবরাত উপলক্ষে দুই দিন মিলিয়ে মোট তিন দিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল (৬ মার্চ) কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

তবে ৮ মার্চ ছাড়া উল্লিখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। এ সময় ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জের ধরে কলেজ দুটির শিক্ষার্থীরা রোববারও মারামারিতে জড়ায়।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit