রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

পুরস্কার জিতে উচ্ছ্বসিত রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসেরে সেরা ছন্দে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফেব্রুয়ারি মাসে দারুণ খেলার স্বীকৃতিও পেয়ে গেছেন পর্তুগিজ এই মহাতারকা।

সৌদি আরবের প্রো লিগের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরোয়ার্ড। গত বছরের শেষ দিন আল নাসেরে যোগ দেন রোনালদো। এরপর শুরুটা আশানুরূপ ছিল না সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলারের।

প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন মাত্র একটি। তবে গত ৯ ফেব্রুয়ারি আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারানোর ম্যাচে জ্বলে উঠেন রোনালদো। সব গোলই করেন তিনি।

গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। আল বাতিনের বিপক্ষে গত শুক্রবার আল নাসের ৩-১ গোলে জয়ের ম্যাচে অবশ্য জালের দেখা পাননি রোনালদো। 

ম্যাচ শুরুর আগে তার হাতে মাস সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শনিবার রোনালদো লিখেছেন- এই খেতাব আরও জিততে চান তিনি। সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! এই দলের অংশ হতে পেরে গর্বিত।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit