বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মুক্তা মার্কেট ব্যাডমিন্টন কমিটি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার ৪ মার্চ রাত ৯ টায় অনুষ্ঠিত হয়। মুক্তা সিনেমা হল চত্বরে আয়োজিত এ খেলায় রাণীশংকৈলের মুসকান স্পোর্টিং ক্লাবের জুটি তারেক ও প্রান্ত পীরগঞ্জ-১এর জুটি দোলন ও রেজুকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সহ – সভাপতি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন, রানীশংকৈল আ’লীগ সহ সভাপতি মুক্তার আলম মুক্তা, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, এ্যাডভোকেট শেখ ফরিদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান ও ফজলুল করিম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ইসমাইল হোসেন রবিন ও সাদিদ আল সাইন,সাংবাদিক আবু জাফর প্রমুখ। খেলা পরিচালনা করেন  সানি ইসলাম। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দেরকে ট্রফি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit