মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

৪ কাশির সিরাপে শিশুমৃত্যু, দাবি আমেরিকার গবেষণার!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

লাইফস্টাইল ডেস্ক : গবেষণায় দেখা গেছে, এসব কাশির সিরাপ প্রাপ্তবয়স্কদের জীবনপ্রদীপ নিভিয়ে না দিলেও তৈরি করে পার্শ্বপ্রতিক্রিয়া। এসব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে খিঁচুনি, ঝিমুনি, অস্বাভাবিক হৃদ্‌স্পন্দন, কিডনি ও লিভারের ক্ষতি। শিশুদের ক্ষেত্রে তা আরও প্রবল হয়ে ওঠে। সম্প্রতি আমেরিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) শুক্রবার ( ৩ মার্চ) একটি রিপোর্ট প্রকাশ করে।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আফ্রিকার গাম্বিয়াতে আমদানি করা কাশির ওষুধে ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা শিশুদের শরীরে কিডনিতে সংক্রমণের জন্য দায়ী। এর আগে ‘হু’-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস দাবি করেছিলেন, ‘‘কিডনির গুরুতর সমস্যা ও শিশুর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে ৪টি কাশির সিরাপ। যেগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকায়।

এ ৪টি কাশির সিরাপ হলো  প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ। গবেষণাপত্র থেকে জানা যায়, কাশির শিরাপের কারণে আমেরিকায় ১২৩  শিশু এবং আফ্রিকায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। আমেরিকায় আরও দেড় হাজার শিশু ভুগছে বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যায়।

তাই আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দুই বছরের নিচের শিশুদের জন্য প্রেসক্রিপশন ছাড়া কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ করেছে। কানাডায় এক্ষেত্রে শিশুদের বয়স আরও বাড়িয়ে ৬ বছর করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে গবেষকরা খুঁজে পেয়েছে কাশির সিরাপে  হাইড্রোকার্বন, গুয়াইফেনেসিন, সিউডোএফিড্রিন, ট্রাইপোলিডিন, ডেক্সট্রো মেথরফেন, অ্যান্টিহিস্টামিন, ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদানগুলো।

তাই যখনই কাশির সিরাপ কিনতে যাবেন তখন ওষুধের মোড়কে অবশ্যই চেক করুন সিরাপ তৈরির উপকরণে এসব উপাদান রয়েছে কিনা। তবে সবচেয়ে ভালো হয় সর্দিকাশিতে সিরাপে পরিবর্তে ভেষজ উপাদান বেছে নেয়া। এই পূর্ণবয়স্ক বা শিশুদের সর্দি কাশিতে বেছে নিতে পারেন মধু, গরম দুধ, গরম মশলা চা, তুলসি ও বাসক পাতার রস ইত্যাদি।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit