মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

এবার নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর আগে ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার বলে অনুমান করেছিল। তারা এর গভীরতা ১৮৩ কিলোমিটার বলে জানিয়েছিল। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit