শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ইউক্রেনের নিরাপত্তায় আরও ৪০০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নিরাপত্তায় কিয়েভ বাহিনীর জন্য বিভিন্ন ধরনের গোলাবারুদ সমৃদ্ধ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এ প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

নতুন প্যাকেজে নির্ভুল রকেট সিস্টেম ও আর্টিলারি রয়েছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র প্রদত্ত এই সামরিক সহায়তা প্যাকেজটিতে ইউক্রেনের আত্মরক্ষায় কার্যকরভাবে ব্যবহারযোগ্য হিমার্স ও হাউইটজারসহ অন্যান্য গোলাবারুদ রয়েছে। 

প্যাকেজটিতে পদাতিক যুদ্ধ যানবাহনের (ব্র্যাডলি ইনফানট্রি ফাইটিং ভেহিকেলস) জন্য গোলাবারুদ এবং নদী ও অন্যান্য পানির বাধা অতিক্রম করার জন্য ব্যবহারের সেতু (আরমর্ড ভেহিকেল লঞ্চ ব্রিজেস) চালু করা হয়েছে।

গেল বছরের ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর কিয়েভকে দ্রুত সমর্থন প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য কয়েক ডজন রাষ্ট্রের সাহায্য সমন্বয় করার পরে আন্তর্জাতিক সমর্থনের লক্ষে একটি জোট গঠনের নেতৃত্ব দিয়েছে।

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও উন্নত ভারী ট্যাঙ্কসহ কিছু আইটেমের জন্য কিয়েভ চাপ দিলে আন্তর্জাতিক সমর্থকরা দিতে প্রাথমিকভাবে অনিচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রদানে প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারা পশ্চিমা যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে এখনো কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি।

ইউক্রেনের সমর্থকরা তাদের প্রতিশ্রুতি অনুসারে দেশটির সৈন্যদের নতুন অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে এবং মার্কিন বাহিনী জানুয়ারিতে বৃহত্তর কৌশলের উপর দৃষ্টি নিবন্ধ করে একটি প্রোগ্রাম শুরু করেছে।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit