শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাতে নিহতের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। নিহতরা হলেন: বিক্ষোভরত পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে আরিফুর রহমান আরিফ (৩০) ও অপরজন আহমদিয়া সম্প্রদায়ের নাটোর জেলার বাসিন্দা জাহিদ হাসান (২২)।

পুলিশ সুপার সিরাজুল হুদা সময় সংবাদকে বলেন, নিহত আরিফ একজন ছাত্রশিবির কর্মী ছিলেন। সংঘর্ষে মুসল্লিদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তার মৃত্যু হয়েছে। এদিকে, রাত সাড়ে ৮টার পর পঞ্চগড় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশ দেয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন মুসল্লিরা। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি ও র‍্যাব। সেখানে তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মুসল্লিদের ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যসহ দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন।

সংঘর্ষের সময় প্রায় ১০ ঘণ্টা ধরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ থাকে শহরের সব দোকানপাট। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভকারী মুসল্লিরা শহরের বিভিন্ন স্থানে ভাংচুরসহ ট্রাফিক অফিসে অগ্নিসংযোগ ও কাদিয়ানীদের দোকানে ভাংচুর অগ্নিসংযোগ করেন। এছাড়াও কাদিয়ানীদের বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। রাতে কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশের পর শহরে শান্ত পরিবেশ বিরাজ করলে যান চলাচল স্বাভাবিক হয়

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit