বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ভারতের ‘ট্রাম্পকার্ড’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ৭০ কোটি ডলার বিনিয়োগে একটি নতুন কারখানা তৈরির ঘোষণা দিয়েছে আইফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারক ফক্সকন টেকনোলজি গ্রুপ। ব্লুমবার্গ জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় বেঙ্গালুরুতে তিনশ’ একর জমির ওপর নতুন এই কারখানা স্থাপনের পরিকল্পনা করছে ফক্সকনের মূল কোম্পানি হন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি লিমিটেড। 

তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলায় যন্ত্রাংশের জন্য চীনের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় আইফোন নির্মাতা অ্যাপল। এরই অংশ হিসেবে ভারতে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী ফক্সকনের নতুন এই কারখানা গড়ার এই পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা। 

কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পাশাপাশি অ্যাপলের অন্যান্য পণ্যের যন্ত্রাংশও অ্যাসম্বল করা হবে বলে। এছাড়া ফক্সকনের বৈদ্যুতিক গাড়ি ব্যবসার প্রয়োজনীয় যন্ত্রাংশও এখানে উৎপাদন হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। সেখানে চাকরির সুযোগ তৈরি হবে কমপক্ষে এক লাখ মানুষের। 

চীনের ঝেংঝুতে ফক্সকনের সর্ববৃহৎ কারখানা। তবে কোভিডের কারণে সেখানে দফায় দফায় বাধাগ্রস্ত হয় উৎপাদন। এতে অনেকটা ভুগতে হয় অ্যাপলকে। এ কারণে চীনের বিকল্প অন্যান্য দেশ থেকে নিজেদের প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে ফক্সকনের এই বিনিয়োগ পরিকল্পনাকে। পশ্চিমা কোম্পানিগুলোকে ভারতে কারখানা তৈরির আমন্ত্রণ জানিয়ে আসছে মোদি সরকার। ইতোমধ্যেই তামিলনাড়ুতে আইফোনের অপর একটি কারখানা তৈরি করেছে ফক্সকন। যেখানে উৎপাদন হচ্ছে সবশেষ মডেলের আইফোন। 

নতুন এই কারখানার ব্যাপারে অ্যাপল কিংবা ফক্সকনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে হন হাই-এর চেয়ারম্যান ইয়ং লিউ গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit