শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দৌলতপুরে বালির মধ্যে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৪দিন পর নির্মানাধীন ঘরে পুঁেত রাখা বালির মধ্য থেকে মনোয়ারা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম ফরাজিপাড়ার জিয়ারত মন্ডলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা একই গ্রামের রহমত মন্ডলের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার পর থেকে মনোয়ার খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে বৃদ্ধাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন দৌলতপুর থানায় অভিযোগ করেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে জিয়ারত মন্ডলের নির্মানাধীন ঘর থেকে দূর্গন্ধ ছড়ালে ও মাছি উড়তে দেখলে সেখানে খুঁড়ে ওই বৃদ্ধ মহিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে বালির মধ্যে পুঁতে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও নিহতের স্বজনরা।এবিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, মনোয়রা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit