শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

এবার তাইজুলের আঘাত, হাল ধরেছেন জেসন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৩ মার্চ) সিরিজ বাঁচানোর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। টস জিতে বোলিংয়ে নেমে শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে তাসকিন আহমেদ ফিল সল্টকে ফেরালেও চাপটা ভালোভাবেই সামলে নেন জেসন রয় ও ডেভিড মালান। এর মধ্যে আগের ওয়ানডে ম্যাচ ব্যবধান গড়ে দিয়েছিলেন মালান। সেখানে স্বস্তির  বিষয়, মালানকে এদিন শুরুতে ফেরাতে পেরেছে লাল-সবুজের দল।

এরপরে ২০.১ ওভারে জেমস ভিন্সকে আউট করেন তাইজুল ইসলাম। তাইজুলের প্রথম বলেই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেন ভিন্স। তাতে দলীয় ৯৬ রানে তিন উইকেট হারায় ইংলিশরা। এ মুহূর্তে উইকেটের এক প্রান্ত আগলে রেখেছেন জেসন রয়। তাকে সঙ্গ দিচ্ছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 

এর আগে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জেসন ও মালান বেশ ভালোভাবে এগিয়ে নিচ্ছিলেন ইংলিশদের। কিন্তু বাদ সাধেন মিরাজ। নিজের প্রথম ওভারে এসেই আগের ম্যাচে ইংলিশদের নায়ক মালানকে ফেরান ডানহাতি এ স্পিনার। এ দিন মাত্র ১১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে যান ডেভিড মালান।

ইংল্যান্ড ইনিংসের ১৬তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন মিরাজ। ওভারের প্রথম বলেই তৈরি হয়েছিল রান আউটের সুযোগ। নাজমুল হোসেন শান্ত থ্রোটা স্ট্যাম্পে রাখতে পারলে হয়তো তখনই ফিরতে হতো মালানকে। তবে মালান ফিরলেন ওভারের তৃতীয় বলে। মিরাজের গুড লেন্থের বলটা সোজা গিয়ে লাগে মালানের পায়ে। আম্পায়ার আউটের সংকেত দিতে খুব একটা দেরি করেননি। তাতে মালানকে ফিরতে হয় মলিন বদনে। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইংল্যান্ড। দলীয় ২৫ রানে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন সল্ট। তবে সেটাকে চাপ হতে দেননি রয়। এখন পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে ভালোভাবেই ব্যাটিং করে যাচ্ছেন ডানহাতি এ ওপেনার।

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit