মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি চীনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১ মার্চ) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, নতুন এই অস্ত্র চালানের মধ্য দিয়ে তাইওয়ানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন বছরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইপে।

সমরাস্ত্র বিক্রির এ প্যাকেজের মধ্যে রয়েছে ১০০টি এজিএম-৮৮বি হাইস্পিড অ্যান্টিরেডিয়েশন মিসাইল (এইচএআরএম), ২০০টি এআইএম-১২০ সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), প্রশিক্ষণের জন্য লঞ্চার ও নকল মিসাইল।

তবে, এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। অনতিবিলম্বে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল ও অঞ্চলটির সাথে সামরিক সব চুক্তি স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে, নিজেদের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

এক বিবৃতিতে চীন জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে অস্থিরতা বন্ধ করুন। নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে হবে। চীন তার সার্বভোমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত আছে। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। বৃহস্পতিবার (২ মার্চ) ২১টি যুদ্ধবিমান দ্বীপ অঞ্চলটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করে ২১টি চীনা যুদ্ধবিমান। এর আগে, বুধবার (১ মার্চ) তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে হঠাৎ করেই ঢুকে পড়ে চীনের জে-টেন মডেলের অন্তত ২৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান। একইসঙ্গে দ্বীপটির চারপাশে মহড়া চালিয়েছে অন্তত ৩টি চীনা যুদ্ধজাহাজ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit