মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

শক্তিশালী ইরান ও তুর্কমেনিস্তানকে হারানোর লক্ষ্য মেয়েদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর মেয়েদের সামনে এখন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের চ্যালেঞ্জ। বাছাইয়ের প্রথম পর্বে ‘এইচ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি আগামী ৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ১২ মার্চ।

আট গ্রুপের সেরা দল পাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলার টিকেট। আগামী বছর মার্চে উজবেকিস্তানে হবে মূল পর্বের খেলা। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ ১০ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ১২ই মার্চ খেলবে ইরানের বিপক্ষে। বয়সভিত্তিক টুর্নামেন্ট হলেও মূল র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে দুই দলই এগিয়ে। ইরান ৬৮তম ও তুর্কমেনিস্তান আছে ১৩৭তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৪০।

অধিনায়ক হিসেবে সাফে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিলেন শামসুন্নাহার। এবার বাছাইয়ের প্রথম ধাপ পেরুনোর স্বপ্ন দেখছেন তিনি,’সাফে চ্যাম্পিয়ন হওয়ার বিরতির পর আমরা অনুশীলন করেছি। আমাদের চেষ্টা থাকবে দুই ম্যাচ জেতা। দুই দলই শক্তিশালী, কিন্তু আমরাও ফিটনেসের দিকে এগিয়ে আছি। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন পরের রাউন্ডে যেতে পারি।’সাফের স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে দুটি। গোলরক্ষক ইতি রানীর জায়গায় স্বর্ণা রানী আর মিডফিল্ডার আফরোজা আক্তারের জায়গায় তৃষ্ণা রানী ঢুকেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit