মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জিন্দাবাজার তাতিপাড়াস্থ শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ৪ বছর পূর্তি উপলক্ষে হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসায় হিফয সমাপনী ও পাগড়ি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

হাজী আব্দুল মুকিত জামে মসজিদ তাতীপাড়ার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মো: আব্দুল মুক্তাদির আল আজহারী ও হাফিজ মো: আবু নাঈম সিদ্দিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম এ মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলান আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন পবিত্র কোরআন শরিফ মহান আল্লাহ তায়ালা নাযিল করে নিজেই হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আর সেই হেফাজতের দায়িত্ব বহন করে একজন হাফিজে কোরআন। যে তার আমলে আখলাকে কোরআনকে ধারণ করে জীবন অতিবাহিত করে সেই কোরআন মুখস্ত রাখে সারাজীবন। তাই তোমরাও আমলের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনকে হেফাজত রাখার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হযরত মাওলানা মাহবুবুর রহীম সিকন্দরপুরী, ফার্স্ট মুহাদ্দিস সুবহানিঘাট দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল এম এ মাদ্রাসার হযরত মাও মারজানুর রহমান খান, হযরত মাওলান আব্দুল আলীম সাহেব ছাহেবজাদায়ে বর্ণী, ফেঞ্চুগঞ্জ গিলাছরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী আবুল লেইছ চৌধুরী, কাজী কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি হযরত মাওলানা জয়নুল ইসলাম মুবিন, ফকু চৌধুরী, আব্দুল মতিন, লক্ষণাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল আজীজ, দি কুরআানিক হোম সিলেটের প্রিন্সিপাল হযরত মাওলান হাফিজ ফয়েজ আহমেদ, দারুল আরকাম মাদ্রাসা সুপার হযরত মাওলানা হাফিজ কবি আকমল হোসেন, রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল হামিদ, অত্র মাদ্রাসার শিক্ষক হযরত মাওলান হাফিজ জুবায়ের আহমদ,হাফিজ দুলাল আহমদ, হাফিজ মারুফ আহমদ, ক্বারী মুহিবুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit