বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহত করতে হবে: বাম গণতান্ত্রিক জোট

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অর্থের বিনিময়ম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। ১মার্চ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য ডাঃ হরিধন দাশ বলেন, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে রয়েছে এ অঞ্চলের গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকান্ডের গভীর সম্পর্ক। গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মসূচি চর্চা ও বিকাশের অনন্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠার পর বিনামূল্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্ধ দেওয়ার চিন্তা উদ্ভট, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকান্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক ও শহীদ মিনারের চেতনা পরিপন্থী।নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্ধ দেওয়ার চক্রান্ত প্রতিহতের জন্য সিলেটের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৩,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit