বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নৌকা ডুবে এক তরুণ (২২) ও তরুণী (১৭) নিহত হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুরে তিতাস নদীতে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন জানান, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কেউ নিখোঁজ আছে কিনা জানার চেষ্টা চলছে।