শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম

বইমেলার শেষদিনে এলো আফসানা ফেরদৌসীর “দরজার ওপাশে”

জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View
জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাঙালি জাতির প্রাণের ‘অমর একুশে’ বইমেলার শেষ দিনে উন্মোচিত হলো অধ্যাপিকা সৈয়দা আফসানা ফেরদৌসীর কাব্যগ্রন্থ “দরজার ওপাশে”। বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ ও সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম। 

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদ কামাল বলেন, “ভাষার মাসে এ মেলার আয়োজন আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। এ মেলার মাধ্যমেই আমাদের ভাষার যে স্বাধীনতা অর্জন তার চর্চার অবারিত সুযোগ তৈরি করে দেয়”। কাব্যগ্রন্থ সম্পর্কে মাকসুদ কামাল বলেন, কবিদের নিজস্ব একটি দৃষ্টি আছে। তা হলো অন্তর্দৃষ্টি। এর দ্বারা তারা পৃথিবীর প্রতিটি বিষয় নিজেদের মত করে দেখে এবং বিশ্লেষণ করে। এই বইয়েও তার প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে।

কাব্যগ্রন্থের রচয়িতা অধ্যাপিকা আফসানা ফেরদৌসী অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই কাব্যগ্রন্থে করোনাকালীন স্থবিরতায় মানবজীবনের হতাশা, যুদ্ধের ভয়াবহতায় মানবতার বিপর্যয় কাঁটিয়ে ওঠার আহ্বান জানিয়েছি। আমি আশায় বুক বাঁধতে ভালোবাসি। তাই আশা দেখেছি এবং অন্যকেও দেখানোর জন্য আমার এই বই”।

আজ ২৮ ফেব্রুয়ারি(২০২৩) ইং বাংলা একাডেমীর বইমেলায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিম ও সোনালু প্রেম শালুক সংসারের লেখক কবি ও ব্যবসায়ী মাহমুদ আল ফাহাদ সহ বইটি প্রকাশনার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit