শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম

২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংশোধিত এডিপি অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০২২ ২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে যা কমে দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকা। মোট বরাদ্দ কমছে ১৮ হাজার ৫০০ কোটি টাকা। যার পুরোটাই বৈদেশিক ঋণের অংশ। আরএডিপিতে বৈদেশিক অংশে বরাদ্দ থাকছে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা। যা মূল এডিপিতে ছিল ৯৩ হাজার কোটি টাকা।

সংশোধিত এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা পেয়েছে ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা। ২৯ হাজার ৮৯৬ কোটি টাকা পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ২৫ হাজার ২৪৬ কোটি টাকা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। রেলপথ মন্ত্রণালয় পেয়েছে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা। পানি সম্পদ মন্ত্রণালয় পেয়েছে ১১ হাজার ৩৩২ কোটি টাকা। এতে বিদেশি অংশ কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা, অন্যদিকে বেড়েছে দেশিয় অংশ।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit