শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম

জীবন মেরে ফেলা কারোরই কাঙ্খিত নয়- বিজিবি মহাপরিচালক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘কোন একটা জীবন মেরে ফেলুক এটা কারোরই কাঙ্খিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নীচে নামিয়ে আনা যায়।’বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিজিবি প্রধান বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কসবায় যান।

তিনি আরো বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করছি। এগুলো (সীমান্ত হত্যা) আরো বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেস্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নীচে নামিয়ে নিয়ে আসতে পারি। ‘

বিএসএফ এর বাঁধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন এবং কসবা রেলওয়ে স্টেশন এবং সালদা নদী সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ইমিগ্রেশন ভবনের বিষয়টি তাঁর জানা নেই। কসবা স্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেস্টা করছি। আমি দায়িত্ব নেয়ার পর বিএসএফের সাথে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’তিনি বলেন, ‘মাদক বিষয়ে প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি।’ মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্খিত বলে তিনি মন্তব্য করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit