শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম

বিয়ের পোশাক নিয়ে ট্রলের শিকার, যা বললেন পাকিস্তানি অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের ভিডিও শেয়ার করেছেন উশনা। যেখানে লাল লেহেঙ্গায় সেজে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে উশনা শাহ-হামজা আমিনকে।

এ সময় হামজা আমিন পরেছিলেন সাদা শেরওয়ানি। শুধু লাল লেহেঙ্গা পরে বিয়ে নয়, অনুষ্ঠানে নবদম্পতিকে গানের সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে। তারকা দম্পতির বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে দেওয়ার পর ট্রলের শিকার হন। তবে  উশনা মুখ বন্ধ করে থাকেননি। ট্রলকারীদের জাবাব দিয়েছেন তিনি।

উশনা লেখেন, ‘আল্লাহ আমাদের চিরসুখী করুক, আমিন। যে সকল ফটোগ্রাফার আমার বিয়েতে এসেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ।’প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহর বিয়ের লাল লেহেঙ্গাটি ডিজাইন করেছেন পাকিস্তানি পোশাক ডিজাইনার ব্র্যান্ড ওয়ার্দা সেলিম। এদিকে পাকিস্তানি হয়েও ভারতীয় নববধূর মতো লাল লেহেঙ্গা পরে বিয়ের করার কারণেই বিরক্ত সে দেশের নেটিজেনদের একাংশ! তাদের আপত্তি রয়েছে নিজের বিয়েতে উশনা শাহর নাচ নিয়েও। সূত্র: এই সময়

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit