স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স দলকে অসাধারণ নেতৃত্ব দেওয়ায় অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেছেন একই টিমের স্পিন জাদুকর রশিদ খান। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ ডানহাতি বোলার বলেন, শাহিনের নেতৃত্বে দলের পারফরম্যান্স খুবই ইতিবাচক।
পাকিস্তানের এ তারকা আরও বলেন, শাহিন ইতিবাচক ভূমিকা পালন করে। শাহিন আফ্রিদির একটি বিষয় আমার খুব ভালো লাগে যে, অন্য বছর থেকে এখন অনেক শান্ত থাকে শাহিন। এর ফলে তরুণরা তাকে সব কিছু কোনো সংকচ ছাড়াই জিজ্ঞাসা করতে পারে।
২৪ বছর বয়সি এ তারকা লাহোর কালান্দার্স দলে শাহিন আফ্রিদি, হারিস রউফ ও জামান খানের ত্রয়ী-পেস আক্রমণ সম্পর্কেও কথা বলেন। ম্যাচের যে কোনো মুহূর্তে পুরো খেলা নিজেদের দখলে নেওয়ার সক্ষমতা আছে বলে মন্তব্য করেন।
সূত্র: ক্রিকেট পাকিস্তান
কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/দুপুর ১:০০