সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন থিয়াগো সিলভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৬ ফেব্রুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে চেলসি। একই দিনে গ্রাহাম পটারের দলের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছিল অধিনায়ক থিয়াগো সিলভার ইনজুরি। গোড়ালিতে আঘাত পেয়ে সেদিন ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল ৩৮ বছর বয়সী সেন্টারব্যাককে। তখনও চোটের ভয়াবহতা বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছিল যে, সহসাই মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, কমপক্ষে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে চেলসি তারকাকে। সিলভার গোড়ালির স্ক্যান করে দেখা গেছে তার মেডিয়াল ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চেলসি এক বিবৃতিতে জানায়, রোববার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোড়ালিতে চোট পাওয়া থিয়াগো সিলভার গোড়ালি আরও পরীক্ষানিরীক্ষা ও  স্ক্যান করে তাকে ট্রেইনিং সেন্টারে ফেরত পাঠানো হয়েছে। স্ক্যানের ফলাফল ও অন্যান্য পর্যবেক্ষণে তার গোড়ালির লিগামেন্টের ক্ষতির বিষয়ে  নিশ্চিত হওয়া গেছে এবং এখন সে   ক্লাবের মেডিকেল টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

সিলভার ইনজুরি গ্রাহাম পটারের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। শনিবার (৪ মার্চ) লিগের ম্যাচে লিডসের মুখোমুখি হবে চেলসি। এর তিনদিন পরই স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মোকাবেলা করতে হবে বরুশিয়া ডর্টমুন্ডকে। সিগন্যাল ইদুনা পার্কে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ডর্টমুন্ড।

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit