রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

শীর্ষ ধনীর তালিকা থেকে থামছে না ‘আদানির পতন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর থেকেই ভারতীয় ধনকুবের গৌতম আদানির সাম্রাজ্যে ধস অব্যাহত রয়েছে। শীর্ষ ধনীর তালিকাতেও আদানির অবনমন ঘটছে সমানতালে।

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারসহ নানা খাতে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছিল ভারতের প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর থেকেই সম্পদ হারাতে থাকে আদানি গ্রুপ। ফলে গৌতম আদানির ব্যক্তিগত সম্পদও কমতে থাকে সমানতালে।

এক মাসের মধ্যেই আদানি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর থেকে নেমে গেছেন ৩৮তম অবস্থানে। এখনও তার সেই পতন অব্যাহত রয়েছে।

বিশ্বের ধনকুবেরদের হালনাগাদ তথ্য রাখা মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসের ‘বিলিওনিয়ার রিয়েল টাইম ট্রেকারের’ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারিতে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার (৩৩.৪ বিলিয়ন ডলার)।

হিন্ডেনবার্গের রিপোর্টের প্রকাশের আগে তার সম্পদের পরিমাণ ছিল ১ লাখ ১৯ হাজার কোটি ডলার (১১৯ বিলিয়ন ডলার)। সেই হিসেবে ৩৪ দিনে ৮৮ হাজার কোটি ডলার হারিয়েছেন আদানি।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit