সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

পশ্চিমতীরে গুলিতে ইসরায়েলি-আমেরিকান নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের জেরিকোতে ফিলিস্তিনিদের গুলিতে এক ইসরায়েলি-আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার একটি মহাসড়কে ফিলিস্তিনি আক্রমণকারীরা চলন্ত গাড়ি থেকে কয়েকটি হামলা চালায়। এতে একজন ইসরায়েলি-আমেরিকান নিহত হন।

নিহতের নাম এলান গেনালস। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, নিহত ব্যক্তি তাদের দেশের নাগরিক ছিলেন।

আল জাজিরার খবর অনুসারে, পশ্চিমতীরের নাবলুসের হুয়ারা এলাকায় ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনিদের বাড়িঘরে তাণ্ডব চালায়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই কাহিনীর পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার এই হত্যাকাণ্ডের আগে রবিবার পশ্চিমতীরে দুই ইসরায়েলি নাগরিক গুলিতে নিহত হয়। পবিত্র রমজান মাস সামনে রেখে দ্বন্দ্ব নিরসনকারীরা যখন উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, তারমধ্যে এসব ঘটনা ঘটছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit