বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যে কারণে ‘দিলওয়ালে দুলহানিয়া’র রিমেক চান না কাজল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করা কাজলের সবচেয়ে জনপ্রিয় সিনেমারগুলোর একটি। প্রায় তিন যুগ পেরিয়ে গেলেও সিনেমাটির আবেদন আজও ফুরোয়নি। এখনও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ইউটিউবে কাজলের এই সিনেমাটি খোঁজে। ১৯৯৫ সালে মুক্তি পায় এ সিনেমা। মুক্তির পর পরই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সিনেমাটি। এটিকে বলিউডের ‘আইকনিক’ সিনেমাও বলা হয়। আদিত্য চোপড়া পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২৮ বছর পর এখনো প্রেক্ষাগৃহে চলছে।

সিনেমাটি রিমেক করা হবে কিনা, জানতে চাইলে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে কাজল বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো সিনেমা রিমেক করা উচিত না। ‘কাভি খুশি কাভি গম’-এর ক্ষেত্রেও কাজলের একই মত। এ প্রসঙ্গে কাজল বলেন, আমি মনে করি, ম্যাজিক একবারই ঘটে। আপনি যদি এটি পুনরায় তৈরি করেন, তবে এতে একই অনুভূতি থাকবে না। কাজল মনে করেন, এই চলচ্চিত্রগুলো জাদুকরী চলচ্চিত্র। জাদুকরী কোনো কিছু পুনর্নির্মাণ করা যায় না। এগুলো পুনর্নির্মাণ করলে দর্শকরা এতে হতাশ হবে।

কাজল আরও বলেন, ‘জাদুর মধ্যে যেমন এক ধরনের অনুভূতি আছে, চলচ্চিত্রও আপনাকে সেই অনুভূতি দেয়। আপনি যখন প্রথমবার দেখেন, তখন আপনি কিছু অনুভব করেন কিন্তু যদি সেটিকে কেউ আবার তৈরি করে, তা হলে সেই একই অনুভূতি হয়তো আর আসবে না। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে সামনে দেখা যাবে মার্কিন কোর্ট রুম ড্রামা সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেকে। কাজলকে সর্বশেষ তাকে দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রোমান্টিকস’ এ। যশ চোপড়ার জীবন, সিনেমা ও তার প্রযোজনা সংস্থাকে নিয়ে বানানো হয়েছে তথ্যচিত্রটি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit