রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের প্রস্তাব রাখা হবে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘এলডিসি হতে উত্তরণে বাংলাদেশের কৃষি: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। বুধবার (১ মার্চ) জি-টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে যাবেন মোমেন। বৈঠকে বাংলাদেশ কোন বিষয়গুলো তুলে ধরা হবে জানতে চাইলে মোমেন বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আমাদের দাওয়াত দিয়েছে। আমরা জি-২০ সদস্য নয়। তারা (ভারত) জানতে চেয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি কী। তারা (ভারত) জি-২০ তে নিজেদের ভাবনাগুলো তুলে ধরতে চাচ্ছে। আমরা সাজেশন দেব। আমাদের অনেকগুলো সাজেশন আছে। ভারত এগুলো জি-২০তে বলতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এসডিজি অর্জনের জন্য মিউচুয়াল ইমপ্লিমেন্ট খুব দুর্বল। আমরা যুদ্ধ বন্ধ করার জন্য বলতে পারি। যুদ্ধ হলে মানুষের ক্ষতি হয়, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর। আমরা অনেকগুলো প্রস্তাব দেব। ভারত কোনগুলো গ্রহণ করবে আমরা জানি না। আমরা চাই, উন্নয়নটা হবে শান্তির এবং স্থিতিশীলতার; উসকানিমূলক পরিবেশ নয়।’সম্মেলনের ফাঁকে ভারত, ফ্রান্স, সুইডেনসহ কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন ড. মোমেন। এ প্রসঙ্গে মোমেন জানান, চার থেকে পাঁচটা মন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হবে, ফ্রান্স ও সুইডেনের সঙ্গে আছে।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে কোন বিষয় বিষয়গুলো আলোচনায় থাকছে- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত যাবেন। আর আমরা ভারতের সঙ্গে সব সময় সুযোগ পেলে দ্বিপাক্ষিক অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা করি। অনেকগুলো সমাধান হয়ে গেছে, অনেকগুলো সমাধান হচ্ছে। ভারতের ডেমোক্রেসি ভেরি স্ট্রং, সেজন্য আমরা গিয়ে যখনই সুযোগ পাই পুশ করি।’নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন বহুদিন পরে। এটা নিয়ে অন্যদের মাথাব্যথা। আপনারা (গণমাধ্যম) বলেন। আমাদের নির্বাচন হবে স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য; এতে কোনো সন্দেহ নেই।’

বর্তমান বাংলাদেশ অনেক পরিপক্ব উল্লেখ করে মোমেন বলেন, ‘এটা খুব লজ্জার যে, নির্বাচনের সময় আমাদের দেশে সংঘাত হয়। আমরা আশা করি আগামীতে এমনটা আর হবে না। আমরা যথেষ্ট পরিপক্ব। পরিপক্বতার একটা বড় নমুনা হবে সংঘাত এড়িয়ে চলা। বিভিন্ন দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের আন্তরিকতার ওপর। সেই দলগুলো যদি আন্তরিক হয় তাহলে কোনো মারামারি হয় না।’

ভারত ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১৮তম জি-টোয়েন্টির প্রেসিডেন্সি ধরে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বৈঠক ও শীর্ষ সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

জি-টোয়েন্টি নেতারা ছাড়াও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সাইদ হুসেইন খলিল আল-সিসি, মরিশিয়ার প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি, ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিক, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit