রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফলোঅনে পড়েও ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ের স্বাদ পেল স্বাগতিক নিউজিল্যান্ড। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়ের ক্ষেত্রে এটি দ্বিতীয় নজির। প্রথমটি ছিলো ৩০ বছর আগে।

১৯৯৩ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

ফলোঅনে পড়ে নিউজিল্যান্ডের এই ম্যাচ জয় টেস্ট ইতিহাসে চতুর্থ কীর্তি। এর আগে ইংল্যান্ড দু’বার ও ভারত একবার ফলো-অনে পড়ে টেস্ট জিতেছিল।

২২৬ রানে পিছিয়ে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে ২৫৮ রানে টার্গেট দেয় নিউজিল্যান্ড। ২৫৮ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৮ রান করে ইংলিশরা। এতে টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৯ উইকেট দরকার পড়ে নিউজিল্যান্ডের। অন্যদিকে সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন  ২১০ রান।

এমন সমীকরণ নিয়ে আজ পঞ্চম দিনের তৃতীয় ওভারে দলীয় ৫৩ রানে নাইটওয়াচম্যান ২ রান করা  ওলি রবিনসনকে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক ও পেসার টিম সাউদি।

রবিনসনের আউটের পর দ্রুত আরও ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটকে ৩৩ রানে আউট করেন পেসার ম্যাট হেনরি। ১৪ রান করে নিল ওয়াগনারের শিকার হন ওলি পোপ। কোন বল না খেলেই রান আউটের ফাঁদে পড়েন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। 

৮০ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ইংলিশরা।

এ অবস্থায় দলের হাল ধরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশনের শুরুর ধাক্কা সামলে দলের রান ১৬৮তে নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান রুট ও স্টোকস। 

বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের রান ২শতে নিয়ে যান এ জুটি। এতে ইংল্যান্ডের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে পড়ে। ৫৭ রানের প্রয়োজন পড়ে ইংল্যান্ডের, হাতে ৫ উইকেট। তখনি বল হাতে জ্বলে উঠেন ওয়াগনার। ১ রানের ব্যবধানে স্টোকস ও রুটকে শিকার করেন তিনি।

ইনিংসের ৫৭তম ওভারে স্টোকসকে ও ৫৯তম ওভারে রুটকে ফিরিয়ে দারুনভাবে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান ওয়াগনার। স্টোকস ৬টি চারে ১১৬ বলে ৩৩ ও রুট ১১৩ বলে ৯৫ রানে আউট হন। ৮টি চার ও ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে। 

ষষ্ঠ উইকেটে ২১৩ বলে ১২১ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে উপহার দেন স্টোকস-রুট জুটি। স্টোকস-রুটকে হারিয়ে ইংল্যান্ড যখন বিপদে, তখন স্টুয়ার্ট ব্রডকে ১১ রানে বিদায় করে নিউজিল্যান্ডকে জয়ের আশা দেখান হেনরি। ২১৫ রানে অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। 

নিউজিল্যান্ডের ম্যাচ জয় যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু টেস্টের রোমাঞ্চ যেন তখনও বাকী।  

কিউই বোলারদের তোপ সামলে নবম উইকেটে লড়াই শুরু করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস ও দশ নম্বর ব্যাটার জ্যাক লিচ। দলের রান আড়াইশ’ স্পর্শ করেন তারা। 

ফোকস ও লিচের জুটিতে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকে ইংল্যান্ড। তখনই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন সাউদি। দলীয় ২৫১ রানে সাউদির বলে শেষ হয় ফোকস ও লিচের ৬৪ বলে ৩৬ রানের লড়াকু জুটি। ৪টি চারে ৩৫ রান করা ফোকসকে শিকার করেন সাউদি।

শেষ উইকেটে জেমস এন্ডারসনকে নিয়ে দলের জয়ের আশা ধরে রাখেন লিচ। ১৫ বলে ৫ রান যোগ করেন তারা। ২৫৬ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। সমতা থেকে ১ ও জয় থেকে মাত্র ২ রান দূরে ইংলিশরা। 

এমন অবস্থায় ৭৫তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের স্বপ্নকে চুরমার করে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দেন ওয়াগনার। ইংল্যান্ডের শেষ ব্যাটার এন্ডারসনকে ৪ রানে শিকার করেন তিনি। ২৫৬ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

ওয়াগনার-সাউদি-হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফেরে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৬৭ রানে জিতেছিল ইংল্যান্ড।

ওয়াগনার ৬২ রানে ৪টি, সাউদি ৪৫ রানে ৩টি ও হেনরি ৭৫ রানে ২ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করায় ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৩২৯ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইংল্যান্ডের ব্রুকস।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit