বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ইবি’র ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের আদেশ কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীকে পাশবিক নির্যাতন করা হয়েছে। বিচার বিভাগীয় ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন দুটিতেই এ নির্যাতনের কথা বলা হয়েছে।মঙ্গলবার প্রতিবেদন দুটি হাইকোর্টে পড়ে শুনিয়েছেন আইজীবীরা। রিপোর্ট আরও পর্যালোচনা করে কাল আদেশ দেবেন হাইকোর্ট।

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় ফুলপরীকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাসসুমের বিরুদ্ধে।

বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সানজিদা চৌধুরী অন্তরা নেতৃত্বে অমানবিক, পাশবিক, নির্মম নির্যাতন করে ভুক্তভোগী ছাত্রীকে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে পাশবিক নির্যাতনের সত্যতা মিলেছে। নির্যাতন করেন উর্মি, মিম, তাবাসসুম, জাহান। আর নেতৃত্বে ছিল সানজিদা চৌধুরী অন্তরা। 

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি।

সোমবার সকালে ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। এর আগে রোববার সকালে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি। গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাসসুমের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit